June 19, 2026, 9:55 am
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি বন্দিদের হত্যা করতে ইসরাইলি পার্লামেন্টে বিল পাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের পার্লামেন্ট- নেসেটে পাস হওয়া একটি বিলের তীব্র নিন্দা জানিয়েছে। বিলটি আইনে পরিণত হলে দখলদার ইসরাইল তার কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দিদের হত্যা করতে পারবে। উগ্র ডান-পন্থি ইসরাইলি মন্ত্রী ইতামার বেন-গাভির বিলটি নেসেটে উত্থাপন করেছিলেন।

হামাস বুধবার এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরাইল এতদিন পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের যেভাবে হত্যা করে আসছিল সেটিকে বৈধতা দেয়ার লক্ষ্যে এই বিল পাস করা হয়েছে।

হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, এ ধরনের বর্ণবাদী ও অপরাধী পদক্ষেপ আবার দখলদার ইসরাইলের ফ্যাসিবাদী আচরণ বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে। এর মাধ্যমে দখলদার ইসরাইল আন্তর্জাতিক সমাজের চোখের সামনে ফিলিস্তিনিদের ওপর নির্বাচারে যে গণহত্যা চালিয়ে আসছিল তাকেই বৈধতা দিতে যাচ্ছে।অথচ আন্তর্জাতিক আইনে নির্বিচারে চালানো যেকোনো হত্যাকাণ্ড অবৈধ।

হামাসের বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করে বলা হয়েছে, দখলদার ইসরাইল ও অবৈধ ইহুদি অভিবাসীদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ যে প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাচ্ছে এ ধরনের আইন পাস করে তা ঠেকানো যাবে না।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page