November 26, 2026, 4:49 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের হুওয়ারা গ্রাম মুছে দেয়া উচিত : ইসরাইলের অর্থমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে বর্তমানে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার জন্য আমেরিকার ভুল হিসাব নিকাশ দায়ী।

দিবাদী ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিস বলেছেন, পশ্চিম তীরের হুওয়ারা গ্রাম মাটির সাথে মিশিয়ে দেয়া প্রয়োজন। ইসরাইলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা চার দিন আগে ওই গ্রামে ভয়াবহ তাণ্ডব চালানোর পর ইসরাইলের মন্ত্রী এই বক্তব্য দিলেন।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, উগ্রবাদী মন্ত্রী জোর দিয়ে বলেন, “ইসরাইলকে এটি করতে হবে”। ইসরাইলের এই মন্ত্রী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের বিষয়টি দেখভাল করে থাকেন।

গত রোববার রাতে শত শত সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারী হুওয়ারা এবং এর আশপাশের কয়েকটি গ্রামে হামলা চালায় এবং কয়েক ডজন বাড়ি ও গাড়ি আগুনে জ্বালিয়ে দেয়।

এই গ্রামের একজন প্রতিবাদী যুবক নাবলুসে ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনে ১১ ফিলিস্তিনি শহীদ হওয়ার প্রতিশোধ হিসেবে ওইদিন দুই ইসরাইলিকে গুলি করে হত্যা করেন। এরপর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা হুওয়ারা গ্রামে তাণ্ডব চালায়। এতে একজন ফিলিস্তিনি শহীদ এবং ৩৯০ জন আহত হন। ইহুদি বসতি স্থাপনকারীদের এই তাণ্ডবে ইসরাইলের সামরিক বাহিনীর সমর্থন ও মদদ ছিল ।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page