September 21, 2026, 6:18 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

উত্তর কোরিয়াকে অবশ্যই শস্য উৎপাদনের লক্ষ্য পূরণ করতে হবে : কিম জং উন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরীয় নেতা কিম জং উন ব্যর্থ না হয়ে শস্য উৎপাদনের লক্ষ্য অবশ্যই পূরণের বিষয়টি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

উত্তর কোরিয়ায় ভয়াবহ খাদ্য ঘাটতি চলছে, এ খবরের প্রেক্ষাপটে বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদ মাধ্যম এ তথ্য প্রকাশ করে।
বিশ্ব থেকে বিচ্ছিন্ন ও পরামাণু শক্তি সম্পন্ন উত্তর কোরিয়া অব্যাহত অবরোধের আওতায় রয়েছে। দেশটি দীর্ঘ দিন ধরেই খাদ্য ঘাটতি মোকাবেলা করে আসছে।
দেশটির সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’র খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ বৈঠকের শেষ দিনে বুধবার কিম ব্যর্থ না হয়ে চলতি বছরের শস্য উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণের জন্যে আন্তরিক আহ্বান জানান।
খবরে আরো বলা হয়, কিম তার বক্তব্যে দেশজুড়ে কৃষি উৎপাদন বাড়াতে শস্য খাতের দিকনির্দেশনার অস্থিরতা কাটিয়ে উঠার প্রতি মনোযোগ দেয়া এবং প্রতি হেক্টর জমিতে শস্য উৎপাদন বাড়ানোয় মনোনিবেশ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
কিম সোমবার কৃষি উৎপাদনের মৌলিক পরিবর্তনের ডাক দেয়ার পর সর্বশেষ এ সংবাদটি প্রকাশ করা হলো।
এদিকে দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়া থেকে গত মাসে অনাহারে মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page