July 13, 2026, 1:36 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের থেকে আরও অস্ত্র গোলাবারুদ পাচ্ছে ইউক্রেন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনের জন্য শুক্রবার একটি নতুন সহায়তা প্যাকেজের ঘোষণা দিতে যাচ্ছে। সহায়তা প্যাকেজে প্রধানত গোলাবারুদ থাকছে। রুশ আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এগুলো কাজে লাগবে বলে জানিয়েছে হোয়াটি হাউস। খবর এএফপি’র।

বৃস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘শুধু একতরফাভাবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আরেক দফা সহায়তা প্যাকেজের ঘোষণা দিতে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এ সহায়তা প্যাকেজের অস্ত্রের বেশির ভাগই গোলাবারুদ, যা ইউক্রেনের যোদ্ধাদের কাছে থাকা সিস্টেমগুলোর জন্য প্রয়োজন হবে।’ বিশেষকরে নির্ভুল রকেট লাঞ্চার হিমার্সের জন্য।

এ ব্যাপারে কিরবি বিস্তারিত আর কিছু জানাননি।

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের হোয়াইট হাউস সফরের সময় এ ঘোষণা দেওয়া হবে।

পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহের গতি বাড়াবে যাতে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার সৈন্যদের নতুন হামলা প্রতিহত করতে সক্ষম হয়।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন কিয়েভে জরুরিভাবে ১৫৫-মিলিমিটার গোলা সরবরাহ করার ঘোষণা দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page