July 13, 2026, 3:55 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিন মাসে সর্বনিম্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টানা চতুর্থ সপ্তাহের মতো কমেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফলে দেশটির রিজার্ভ গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। ২৪ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহ পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৫৬০ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।

গত সপ্তাহে রিজার্ভ কমেছে ৩৩০ মিলিয়ন ডলার। এ নিয়ে গত তিন সপ্তাহে মোট কমেছে ১৫ বিলিয়ন ডলার। ১৭ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের রিজার্ভ ছিল ৫৬১ দশমিক ২৭ বিলিয়ন ডলার।

এদিকে ডলারের বিপরীতে রুপির মান ধরে রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংকটি।

রুপির মূল্য যাতে ৮৩-এর নিচে না নামে সে জন্য ডলার বিক্রি বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমন পরিস্থিতিতে দেশটির রিজার্ভ নিম্নমুখী।

অন্যদিকে চলতি অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি সাত শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ এই তথ্য দিয়েছে।

প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন, পুরো অর্থবছরে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে মার্চ প্রান্তিকে চার থেকে চার দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন।

সাত শতাংশ বৃদ্ধির পূর্বাভাসকে ‌‘খুবই বাস্তবসম্মত’ হিসেবে অভিহিত করে সিইএ বলেছেন, উৎপাদন ভালো অবস্থানে রয়েছে এমন যথেষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তবে ভারতকে আবহাওয়াসম্পর্কিত অনিশ্চয়তার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page