June 19, 2026, 3:05 pm
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

ইরান ও রাশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন রায়িসি ও পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার সম্ভাব্য উপায়গুলো নিয়ে টেলিফোনে কথা বলেছেন। বিশেষ করে তারা আন্তর্জাতিক ট্রানজিট এবং যৌথ অবকাঠামোগত প্রকল্পগুলো নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।

দুই দেশের প্রেসিডেন্টরা একথার সত্যতা নিশ্চিত করেন যে, বর্তমান প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে হবে। ইরানের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মাদ জামশিদি  এক টুইটার বার্তায় এই ফোনালাপের কথা জানান।তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে কীভাবে তেহরান ও মস্কোর মধ্যে বাণিজ্যিক লেনদেন শক্তিশালী করা যায়  তা নিয়ে পুতিন ও রায়িসি আলোচনা করেছেন। জামসিদির টুইটার বার্তায় আরো বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার অংশ হিসেবে প্রেসিডেন্ট রায়িসি  চীনের ‘বেল এন্ড রোড ইনিশিয়েটিভ’ এবং রাশিয়ার ‘নর্থ সাউথ ট্রানজিট করিডোর’ প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের ভূ-অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এখানে রায়িসি সরকারের মূল উদ্দেশ্য।

ওদিকে ক্রেমলিনের প্রেস সার্ভিস এই টেলিফোনালাপের খবর নিশ্চিত করে বলেছে, টেলিফোনালাপে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট রায়িসে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন। তারা বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page