November 11, 2026, 1:36 pm
শিরোনামঃ
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠান শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ১৫ বছরে সারাদেশে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 
এইমাত্রপাওয়াঃ

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিপক্ষে লড়বেন বিরোধীদলীয় নেতা কিলিচদারোগ্লু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বিরোধীদলীয় নেতা কেমাল কিলিচদারোগ্লু তুরস্কে আগামী মে মাসে হবে প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে একে পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

দীর্ঘ সময় তুরস্কের ক্ষমতায় থাকা এরদোয়ান যেন নতুন করে আর ক্ষমতায় না আসতে পারেন সেজন্য এক জোট হয়েছে দেশটির বিরোধীদলগুলো। আর এবারের নির্বাচনে এরদোয়ানের বিরুদ্ধে লড়ার জন্য তারা মনোনয়ন দিয়েছে কেমাল কিলিচদারোগ্ললুকে। তিনি রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা।

কে এই কেমাল কিলিচদারোগ্লু? : কেমাল কিলিচদারোগ্লু ১৯৪৮ সালে পূর্বাঞ্চলের শহর তুনসেলিতে জন্মগ্রহণ করেন। সংখ্যালঘু আলেভি মুসলিম সম্প্রদায়ের পরিবারে তার জন্ম হয়। তার বাবা ডিড অফিসার এবং মা গৃহিণী ছিলেন।

কিলিচদারোগ্লু আঙ্কারার অর্থনীতি এবং বাণিজ্যিক বিজ্ঞান ইনস্টিটিউট থেকে অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি লাভ করেন।

তিনি তুরস্কের সরকারের অর্থমন্ত্রণালয়সহ বিভিন্ন উচ্চপদস্থ পদে কাজ করেছেন। এছাড়া আঙ্কারার হাকেত্তেপে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং তুরস্কের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক আইএস ব্যাংকের বোর্ড মেম্বারের দায়িত্ব পালন করেছেন।

কিভাবে রাজনীতিতে কিলিচদারোগ্লুর উত্থান? : কিলিচদারোগ্লু ২০০২ সালের সাধারণ নির্বাচনে সিএইচপির টিকেট নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। অর্থনৈতিক দুরবস্থার মধ্যে সে বছর প্রথমবারের মতো তুরস্কের ক্ষমতায় আসে এরদোয়ানের একে পার্টি।

কিলিচদারোগ্লু ২০০৭ সালে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় ডেনিজ বৈকালের নেতৃত্বাধীন সিএইচপির সংসদীয় কমিটির ডেপুটি স্পিকার হন তিনি।

২০১০ সালে ডেনিজ বৈকাল সিএইচপির দলীয় চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে কিলিচদারোগ্লু দলের সম্মেলনে সকলের সম্মতিতে চেয়ারম্যান নির্বাচিত হন।

এরপর থেকে তার দল সিএইচপি এরদোয়ানের একে পার্টির কাছে সব সাধারণ ও প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছে।

তবে সিএইচপি এবং তার মিত্রদলগুলো রাজনীতির মাঠে  ২০১৯ সালে বড় ধরনের সাফল্য পায়। ওই বছর মেয়র ও স্থানীয় সরকার নির্বাচনে তারা এরদোয়ানের একে পার্টিকে ছয়টি বড় প্রদেশের পাঁচটিতেই হারিয়ে দেয়। যার মধ্যে ছিল তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক এবং বৃহৎ শহর আঙ্কারা ও ইস্তামবুল। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page