October 10, 2026, 2:48 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

এশিয়া ও ইউরোপের জন্য জ্বালানি তেলের দাম বাড়ালো সৌদি সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরব এশিয়া ও ইউরোপের জন্য জ্বালানি তেলের দাম বাড়াতে যাচ্ছেন। চাহিদা বাড়ায় সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির জ্বালানি কোম্পানি আরামকো জানিয়েছে, এপ্রিলের জন্য এই মূল্য কার্যকর হবে।

আরামকো জানিয়েছে, আরব লাইট ক্রুডের দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ ২ দশমিক ৫০ ডলার বাড়ানো হবে, যা মার্চের স্তরের থেকে ৫০ সেন্ট বেশি। তাছাড়া আরব হেবির ক্ষেত্রে দাম একই স্তরে নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ধারাবাহিকভাবে দ্বিতীয় মাসে তেলের দাম বাড়ালো বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ সৌদি। এশিয়া হচ্ছে, তাদের অন্যতম বড় বাজার। এই মহাদেশে আরামকো ৬০ শতাংশ তেল বিক্রি করে, যার অধিকাংশই দীর্ঘমেয়াদি চুক্তিরভিত্তিতে। মূলত প্রত্যেক মাসেই তারা তেলের দাম পর্যালোচনা করে।

ইউরোপ ও ভূমধ্য অঞ্চলের জন্যও তেলের দাম বাড়িয়েছে দেশটি। তবে যুক্তরাষ্ট্রে দাম অপরিবর্তিত থাকবে।

আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের গত সপ্তাহে বলেন, চীনের কাছ থেকে চাহিদা খুবই শক্তিশালী। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রেও ব্যাপক চাহিদা বেড়েছে বলে জানান তিনি। খবর রাশিয়া টুডের।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page