April 10, 2026, 10:36 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

সাভারে দশ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী অপু আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাভারে দশ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে সাভারের রেডিও কলোনী বাসস্ট্যান্ডে সংলগ্ন নয়াবাড়ি এলাকা থেকে ইসরাফিল অপু (৩০) নামের ওই যুবককে গ্রেফতার করে ডিবি।

গ্রেফতার মো. ইসরাফিল অপু ভোলা জেলার সদর উপজেলার মাঝিরহাট গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। বর্তমানে তিনি সাভারের মজিদপুর ইটখোলা এলাকায় ভাড়ায় বসবাস করতেন।

ওসি রিয়াজ উদ্দিন জানান, ভোর রাতে ডিবির ফোর্সসহ সাভার মডেল থানাধীন রেডিও কলোনী নয়াবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দশ কেজি গাঁজাসহ ওই কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানিয়েছে দীর্ঘদিন যাবৎ তিনি কুমিল্লা ও নারায়ণগঞ্জ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার ও এর আশেপাশের এলাকায় বিক্রি করতো।

গ্রেফতার যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ নিয়ে গত সপ্তাহে সাভার ও আশুলিয়ায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করে ইয়াবা, গাঁজাসহ প্রায় বিশজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি ও সাভার মডেল থানা পুলিশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page