November 19, 2026, 7:49 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে মাকে পিটিয়ে হত্যা ; মাদকাসক্ত কুলাঙ্গার পুত্র আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের সলঙ্গায় মা চায়না খাতুন (৬০)কে পিটিয়ে হত্যার ঘটনায় মাদকাসক্ত কুলাঙ্গার পুত্র শরিফুল ইসলাম আটক হয়েছে।

নিহত চায়না খাতুন জেলার সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামের মৃত আলহাজ্ব আলীর স্ত্রী।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক মশিউর রহমান ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে গাড়িচাপায় শরিফুল ইসলামের একটি ছাগলের বাচ্চা মারা যাওয়ায় মা চায়না খাতুনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চায়না খাতুনকে রাতে মারপিট করলে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, পরে রাত দশটার দিকে তিনি মারা যান।

খবর পেয়ে রাতেই ঘাতক সন্তান শরিফুল ইসলামকে আটক করে পুলিশ।

এদিকে বুধবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে হাসি খাতুন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page