November 11, 2026, 1:01 pm
শিরোনামঃ
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠান শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ১৫ বছরে সারাদেশে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান ; গবেষণা সংস্থার জরিপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান। জনসমর্থনের দিক থেকে তার ধারেকাছে নেই আর কোনো নেতা। এমনকি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের চেয়েও জনসমর্থনের দিক থেকে প্রায় দ্বিগুণ এগিয়ে পিটিআই চেয়ারম্যান। সম্প্রতি গবেষণা সংস্থা গ্যালাপ পাকিস্তানের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানের চারটি প্রদেশের শহর ও গ্রাম উভয় অঞ্চলের প্রায় দুই হাজার মানুষের মতামতের ওপর জরিপ চালায় গ্যালাপ। জরিপের ফলাফল বলছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৬১ শতাংশ মানুষই ইমরান খানকে ‘ইতিবাচক রেটিং’ দিয়েছেন। তার বিপক্ষে কথা বলেছেন মাত্র ৩৭ শতাংশ লোক।

প্রদেশগুলোর মধ্যেও অন্য নেতাদের তুলনায় সবচেয়ে বেশি সমর্থক রয়েছে ইমরান খানের। পাঞ্জাবে ২৯ শতাংশ, সিন্ধে ২৮ শতাংশ এবং খাইবার পাখতুনখাওয়ায় (কেপি) ১৪ শতাংশ অংশগ্রহণকারী তাকে ইতিবাচক রেটিং দিয়েছেন।

বিপরীতে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ইতিবাচক রেটিং দিয়েছেন মাত্র ৩২ শতাংশ পাকিস্তানি। আর নেতিবাচক রেটিং দিয়েছেন ৬৫ শতাংশ লোক। তার সবচেয়ে বেশি জনসমর্থন রয়েছে পাঞ্জাবে।

জরিপ বলছে, প্রতি পাঁচ অংশগ্রহণকারীর মধ্যে প্রায় তিনজনই (৫৯ শতাংশ) শাহবাজের ভাই নওয়াজ শরীফকে নেতিবাচক রেটিং দিয়েছেন। পিএমএল-এন সুপ্রিমোকে সবচেয়ে বেশি অপছন্দ করে কেপির লোকজন।

পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো ইতিবাচক রেটিং পেয়েছেন ৩৬ শতাংশ মানুষের কাছ থেকে। তাকে নেগেটিভ রেটিং দিয়েছেন ৫৭ শতাংশ পাকিস্তানি। বিলওয়াল সবচেয়ে বেশি ইতিবাচক রেটিং পেয়েছেন সিন্ধ থেকে।

পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের ইতিবাচক রেটিং মাত্র ৩৪ শতাংশ, নেতিবাচক রেটিং ৬১ শতাংশ। তাকে অন্য প্রদেশগুলোর তুলনায় পাঞ্জাবের লোকজন কিছুটা বেশি পছন্দ করে।

জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান ৫৭ শতাংশ নেতিবাচক রেটিং পেয়েছেন। তার পক্ষে কথা বলেছেন মাত্র ৩১ শতাংশ লোক। তিনি সবচেয়ে বেশি ইতিবাচক রেটিং পেয়েছেন কেপি থেকে।

সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিপক্ষে রেটিং দিয়েছেন ৬৭ শতাংশ মানুষ। তিনি ইতিবাচক ভোট পেয়েছেন মাত্র ২৭ শতাংশ অংশগ্রহণকারীর কাছ থেকে। সবচেয়ে বেশি নেতিবাচক ভোট পেয়েছেন পাঞ্জাব থেকে।

জরিপে আরও দেখা গেছে, পাকিস্তানের ৬২ শতাংশ মানুষ দেশটির বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)/পিএমএল-এন’কে দায়ী করেছেন। বিপরীতে ইমরান খানের পিটিআই সরকারকে দায়ী করেছেন মাত্র ৩৮ শতাংশ লোক।

৫৩ শতাংশ পাকিস্তানি বলেছেন, ‘সৎ রাজনৈতিক নেতা’ পেলে তারা বর্তমান দল ত্যাগ করে নতুন কোনো দলকে ভোট দিতে প্রস্তুত। আশ্চর্যজনকভাবে, এই মনোভাব সবচেয়ে বেশি পিটিআই সমর্থকদের মধ্যে (৫২ শতাংশ)। সূত্র: ডন

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page