September 20, 2026, 10:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছে তদন্ত কমিটি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ও ক্ষতির পরিমাণ জানিয়েছেন জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের হাতে তুলে দেয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত ৫ মার্চ কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০১১টি পরিবারের ১৫৯২৬ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২৬৬৪টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং আংশিক পুড়েছে ১৪১টি ঘর। এছাড়াও ২৭৬৬টি অফিস, ১৫৫টি ওয়াস ফ্যাসিলিটিস, বাঁশের সিড়ি ও স্পোপ প্রটেকশন, ৭৬২টি এফসিএন, ১০৮২টি স্মার্ট কার্ড পুড়ে গেছে। এতে ২১২ জন আহত হয়েছে।

গত ৫ মার্চ রোববার বিকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড হয়। পরে আগুন দ্রুত পার্শ্ববর্তী ৯ এবং ১০ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে। তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এঘটনা তদন্তে কক্সবাজারের জেলা প্রশাসন সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানের নেতৃত্বে এই কমিটিতে শরণার্থী কমিশন, এপিবিএন পুলিশ, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের
প্রতিনিধি ছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page