October 10, 2026, 4:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইরানি তেল উৎপাদন ২০১৮ সালের আগের অবস্থায় ফিরেছে : তেলমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ঔজি বলেছেন, তার দেশের অপরিশোধিত তেলের উৎপাদন ২০১৮ সালে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আগের অবস্থায় পৌঁছেছে।

২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে আমেরিকাকে বের করে নেন এবং ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

ইরানি তেলমন্ত্রী জানান, তার দেশ চলতি ফারসি বছরে আগের বছরের চেয়ে ৮ কোটি ৩০ লাখ ব্যারেল বেশি তেল বিক্রি করেছে। এই তেলের পরিমাণ দুই বছর আগে বিক্রি করা তেলের চেয়ে উনিশ কোটি ব্যারেল বেশি। এছাড়া আগের বছরের চেয়ে চলতি বছরে ইরানের গ্যাস রপ্তানিও বেড়েছে শতকরা ১৫ ভাগ।

চলতি মাসের প্রথম দিকে ইরানি তেলমন্ত্রী বলেছিলেন, মার্কিন নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও তার দেশ আগামী মাসগুলোতে অপরিশোধিত তেল রপ্তানি বাড়াবে। সে সময় জাওয়াদ ঔজি বলেছিলেন, ইরানি তেল রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page