November 19, 2026, 8:06 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মোংলার ১৯ কেজি হরিণের মাংসসহ ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মোংলার নারিকেলতলা এলাকা থেকে ১৯ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে স্থানীয়রা।

সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারিকেলতলা এলাকা থেকে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন চাঁদপাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নারিকেলতলা আবাসনের সুলতান শরীফের ছেলে ভ্যানচালক চালক মোঃ বেল্লাল শরীফ (৩২) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রাজমিস্ত্রি মোঃ সাদ্দাম হোসেন (৩২)।

স্থানীয় ইউপি সদস্য মোঃ হারুন মল্লিক জানান, গাঁজা নিয়ে কেউ একজন পালাচ্ছে এমন খবর পেয়ে আমি দ্রুত নারিকেলতলার ছোট ব্রীজের গোড়ায় এসে মোটরগাড়ি থামিয়ে এদের তল্লাশি করলে তাদের কাছ ১৯ কেজি হরিণের মাংস পাওয়া যায়। পরে মোংলা থানায় খবর দিলে আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ।

ঘটনার সততা স্বীকার করে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page