September 20, 2026, 9:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে স্বামীর গলা কেটে হত্যা করলো স্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে জেলার রাজাপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার বাসিন্দা আব্দুর রহমান তালুকদারের ছেলে অটোচালক মো. রবিউল আউয়াল তালুকদারের (৩২) সঙ্গে তার স্ত্রী সাফিয়া তালুকদারের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এর জের ধরে রোববার রাতে ঘুমন্ত অবস্থায় রবিউলকে গলায় ছুরি চালিয়ে তার স্ত্রী হত্যা করে।

এ বিষয়ে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, পারিবারিক কলহের কারণে রবিউল আউয়াল তালুকদারকে তার স্ত্রী ধারালো ছুরি দিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তার স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরবর্তী কার্যক্রমের জন্য থানায় আনা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page