September 16, 2026, 9:14 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ব্যবসায়ীকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহে হরিণাকুণ্ডুতে ব্যবসায়ী নবী হোসেন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন ও সাতজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আনিছুর রহমান, রেন্টু হোসেন, চান্দু, আতিয়ার রহমান ও মানিক হোসেন।

পাঁচ বছরের দণ্ডপ্রাপ্তরা হলেন- নাছরিন খাতুন, আকরাম হোসেন, জামির আলী, অজিফা বেগম, এছেম আলী, ইউনুস মোল্লা ও পারুল বেগম। এছাড়াও অন্য চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, হরিণাকুন্ডু উপজেলার সাত ব্রিজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন ২০১০ সালের ৭ অক্টোবর দোকানের মালামাল ক্রয়ের জন্য ঝিনাইদহ শহরে আসেন। এরপর তিনি আর বাড়িতে ফিরে যাননি। পরে তার পরিবারের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কোনো খোঁজ না পেয়ে তার ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৯ অক্টোবর অপহরণ মামলা করেন। আসামি নাসরিন ও আনিছুরের স্বীকারোক্তি মোতাবেক যশোর সদর উপজেলার ছাতিয়ান তলা গ্রামে জামির আলীর বাড়ি থেকে ২০১০ সালের ৩১ অক্টোবর নবী হোসেনের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ তদন্ত শেষে ২০১১ সালে ২৪ মে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। অপর সাতজনকে পাঁচ বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আনিছুর রহমান, চান্দু ও আতিয়ার রহমান পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমাইল হোসেন বলেন, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page