July 28, 2026, 6:47 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সন্ত্রাসী হামলার শিকার লুৎফরের সংবাদ সম্মেলন

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার ছোট জিয়ালা গ্রামের লুৎফর রহমান প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের হামলার শিকার হয়েছেন। হামলার সময় তাকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘিরে ফেলা হয় বলে জানাগেছে। পরে তাকে বেধড়ক মারপিট করে এবং মাথায় পিস্তল ঠেকিয়ে আগে থেকে দাবী করে আসা পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে বলে। ওই টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীদল তাকে আবারও মারপিট করতে থাকে এ সময় তার চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসী ওই দলটি পালিয়ে যায়। গত ১১ ফেব্রুয়ারী রাতে গ্রামের মাঠে ধান ক্ষেতে সেচের কাজ করতে গেলে রাজু,আশিক,শাওন,সেলিম,সাইফুল সহ ১২/১৪ জনের একটি সন্ত্রাসীদল এ হামলা চালায়। এ সময় তারা ভিকটিম লুৎফর রহানের একটি মটর সাইকেলও ভাঙচুর করে।

এ বিষয়ে গতকাল সকালে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘটনার শিকার লুৎফর রহমান এ সব কথা বলেন। তিনি বলেন আমার গ্রামে আমার জীবনের নিরাপত্তা নেই,যে কোন সময় তারা আমাকে এবং আমার পরিবারের ক্ষতি করতে পারে। তিনি এ বিষয়ে ঝিনাইদহ আদালেতে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বদর উদ্দিন, মোফাজ্জেল হোসেন, লাবনী খাতুন, তোতা,মন্টু,তানজির রহমান,শহিদুল ইসলাম সহ কয়েকশ গ্রামবাসী।

লিখিত বক্তব্যে বলা হয়, রাজনৈতিক ছত্র-ছায়ায় একদল সন্ত্রাসী এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহাস পায় না এমনকি থানা পুলিশের কাছেও যাওয়া যায়না। তারা এলাকায় মাদক সেবন সহ নান অপকর্ম করে যাচ্ছে। এ বিষয়ে তারা আইনশৃংখলা বাহিনীসহ সবার সহযোগিতা চান।

আজকের বাংলা তারিখ



Our Like Page