October 11, 2026, 1:29 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ইরান-সৌদি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনকে স্বাগতম জানালো বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের মধ্যস্থতায় ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ বিষয়ে গতকাল (রোববার) একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এবং সৌদি আরব ও ইসলামি প্রজাতন্ত্র ইরান এই দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করার সিদ্ধান্তকে বাংলাদেশ স্বাগত জানায়।’

আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশ বিশ্বাস করে যে, এ সিদ্ধান্ত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ও সংঘাত কমাতে, স্থিতিশীলতা বজায় রাখতে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের ভ্রাতৃপ্রতিম জনগণের উন্নতির জন্য টেকসই ও দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করতে অবদান রাখবে।’ বিবৃতিতে দুই দেশের আলোচনাকে সহজ করতে চীন, ইরাক ও ওমানের ভূমিকার প্রশংসা করা হয়।

আগামী দূই মাসের মধ্যে তেহরান-রিয়াদ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে গত শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ের একটি চুক্তিতে পৌঁছেছে ইরান ও সৌদি সরকার। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এবং তার সৌদি প্রতিপক্ষ মুসাইদ আল-আইবানের মধ্যে বেশ কয়েকদিনের নিবিড় আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হয়।#

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page