September 20, 2026, 7:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে ব্যবসায়ীর গোডাউন থেকে ১৪৮ মণ সরকারি চাল আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যবসায়ীর গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি চাল আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

এর আগে বৃহস্প‌তিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপ‌জেলার সদর ইউ‌নিয়‌নের সাদ্দাম মোড় এলাকার খবিরুল ইসলাম না‌মের ওই চা‌ল ব‍্যবসায়ীর গোডাউন থে‌কে সরকারি ১৪৮ মণ চাল আটক ক‌রে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধ‌রে খবিরুল ধান চাল কেনাবেচা কর‌ছে। হতদ‌রিদ্রদের মা‌ঝে বিতরণ করা চালসহ সরকা‌রের বি‌ভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল ক্রয় করে বি‌ক্রি কর‌তেন তিনি। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নেওয়াজের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ‌ সময় আঙ্গারীয়া এলাকার চা‌লের ব‍্যবসায়ী খবিরুলের গোডাউন থে‌কে ১৪৮ মণ (৫৯২০ কেজি) চাল জব্দ ক‌রা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আটক ব‍্যক্তি চাল ব‍্যবসায়ী। তার নিজস্ব গোডাউন থেকে চালগুলো আটক করেছে পুলিশ। ভিজিডি/ ভিজিএফ এর চাল বিক্রি করছে আর ওই ব‍্যক্তি পাইকারি দামে কিনে গোডাউনে রাখছে। পরে আস্তে আস্তে বিক্রি করবে। এ বিষয়ে ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page