June 8, 2026, 7:21 am
শিরোনামঃ
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার জয়পুরহাটে ‘কামলা’ সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে : ককরোচ পার্টি প্রধান ইরান শক্তিশালী ও অহংকারী তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে : ট্রাম্প ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : খামেনির সামরিক উপদেষ্টা ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস জাকজমক ভাবে পালিত হয়েছে।

আজ ১৭ মার্চ শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনকের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 

দলীয় নেতা কর্মীদের নিয়ে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।

অন্যদিকে র‌্যালী শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভঅয় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও যুব লীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ ও প্রভাষক মুকুল গাজী।

পরে দলীয় নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকীর কেক কাটেন এমপি শফিকুল আজম খান চঞ্চল।

পরে রাতে মহেশপুর সরকারী মডেল পাইট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page