July 16, 2026, 7:12 am
শিরোনামঃ
মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ : বিএফআইইউ প্রধান ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর সাতক্ষীরায় স্কুলভবনের ছাদ ধসে ৬ জন আহত সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘে ইরানের চিঠি যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধ করার হুমকি দিল ইরান
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় পুলিশসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনার পাথরঘাটায় অভিযান পরিচালনার সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে এক মাদক ব্যবসায়ী। শনিবার (১৮ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্য মো. প্রিন্স (৩০), ডিবির সোর্স রিপন ও সাগর। এদের মধ্যে রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী সৈকতকে গ্রেপ্তার করতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট বাজার এলাকার জাকারিয়ার চায়ের দোকানের আশপাশে অবস্থান নেয়। এ সময় সৈকত ওই দোকানেই মাদক কেনা-বেচা করছিল। তখন দুইজন সৈকতকে ঝাপটে ধরলে আত্মরক্ষার জন্য পকেট থেকে ছুরি বের করে গোয়েন্দা পুলিশ সদস্যদের উপর এলোপাতাড়িভাবে আঘাত করে। তখন অন্য সদস্যরা দৌড়ে এলে সৈকত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকার জাকারিয়ার চায়ের দোকানে আসামি আছে কি না তা যাচাই করতে গেলে তারা গোয়েন্দা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চায়ের দোকানদারকে আটক করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page