November 11, 2026, 11:09 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লিবিয়ায় নিখোঁজ আড়াই টন ইউরেনিয়াম চলে গেছে সশস্ত্র গোষ্ঠী হাতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লিবিয়ার একটি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, দক্ষিণ লিবিয়া থেকে ড্রামভর্তি যে আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়াম হারিয়ে গিয়েছিল সেগুলো তারা পেয়েছে। স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) মুখপাত্র খালেদ আল মাহজৌব এক ফেসবুক পোস্টে বলেন, যে গুদামে ইউরেনিয়ামের ড্রামগুলো রাখা ছিল সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে সেগুলো পেয়েছে তারা। মাহজৌবের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, নিখোঁজ ইউরেনিয়ামগুলো সেখানে আছে বলে দাবি করা নীল রঙের ১৮টি ড্রাম শব্দ করে গুণে দেখছেন সুরক্ষা পোশাক পরা এক ব্যক্তি।

অপরদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বুধবার জানায়, জমাট বাঁধা ইউরেনিয়াম আকরিক (ইউওসি) অবস্থায় ‘১০টি ড্রামে’ রাখা প্রায় আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়াম খোয়া গেছে। মঙ্গলবার আইএইএ এর পরিদর্শকরা তদরকি করতে যাওয়ার পর বিষয়টি ধরা পড়ে বলে জানিয়েছিল তারা। এলএনএ যেগুলো পেয়েছে সেগুলোই আইএইএ এর উল্লেখ করা হারানো ড্রামগুলো কিনা তা নিশ্চিত করতে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাটির সঙ্গে যোগাযোগ করা হয়। আইএইএ বলেছে, উপাদানগুলো পাওয়া গেছে গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে আমরা জ্ঞাত আছি ।

লিবিয়ার দক্ষিণাঞ্চলে কড়া প্রহরাধীন এক গুদামে ইউরেনিয়ামের ড্রামগুলো রাখা ছিল। ফেসবুক পোস্টে মাহজৌব জানান, তেজস্ক্রিয় বিকিরণ ছড়াতে পারে উদ্বেগে গুদামের ঐ রক্ষীদের কিছুটা দূরে নিয়ে রাখা হয়েছিল। গুদামের এক পাশে ড্রামের আকারের একটি কাটা অংশ পাওয়া যায় বলে মাহজৌব জানিয়েছেন।

মাহজৌবের দাবি, ঐ ড্রামগুলোতে অস্ত্র আছে এমন ধারণা করে শাদের একটি গোষ্ঠী সম্ভবত সেগুলো চুরি করেছিল, কিন্তু ভেতরে কী আছে এটি ঠিকমতো বুঝতে না পেরে সেগুলো ফেলে চলে যায় তারা। তবে তাদের এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি এলএনএ। তারা আরো জানিয়েছে, আইএইএ ২০২০ সালে গুদামটি পরিদর্শন করে ড্রামগুলোতে ইউরেনিয়াম আছে বলে চিহ্নিত করেছিল, তারপর থেকে গুদামটি পাহারা দেওয়ার জন্য ঐ বাহিনীগুলোকে দায়িত্ব দেওয়া হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page