September 20, 2026, 6:43 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় ডিবি পরিচয়ে চাঁদা দাবি ; যুবক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে পারভেজ মোশাররফ (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার (১৯ মার্চ) পারভেজসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এরআগে শনিবার বিকাল সাড়ে ৫টায় পৌর মুরগী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পারভেজ মোশাররফ শহরের জনকল্যাণ মহল্লার আব্দুল হামিদের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, শনিবার বিকালে শহরের হরিজন কলোনী এলাকা থেকে ৫০ টাকার গাঁজা কিনে তা সেবনের উদ্দেশ্যে বাইসাইকেলযোগে এক মাদকসেবনকারী পৌর মুরগী বাজারের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে তার পথরোধ করে পারভেজ মোশাররফসহ ৪ জন যুবক।

পরে তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে বাইসাইকেলসহ নগদ ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে জেলহাজতে পাঠানোর হুমকি দেওয়া হয়।

দূর থেকে বিষয়টি লক্ষ্য করলে সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা এগিয়ে আসলে মোশাররফের সঙ্গে আসা বাকী ৩ যুবক দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পারভেজ মোশাররফকে আটক করে নিয়ে যাওয়া হয় পৌর মুরগী বাজারের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে।

পরে সদর মডেল থানা পুলিশকে খবর দিলে সন্ধা ৭টার দিকে স্থানীয়দের কাছে থেকে উদ্ধার করে ওই যুবককে থানায় নেয় পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন, আজিবর ও এনামুল হক বলেন, তারা ৪ যুবক বাইসাইকেল আরোহীকে চারদিক থেকে ঘেরাও করে সর্বস্ব কেড়ে নিচ্ছিলেন। সেটা দেখে এগিয়ে আসলে ৩ জন পালিয়ে যায় এবং একজন ডিবি হিসেবে নিজেকে পরিচয় দেয়। তাৎক্ষণিক আইডি কার্ড দেখাতে বললে সে তা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তাকে আটক করে রেখেছিলাম।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাটি জানার পর সন্ধ্যায় সেখানে পুলিশ পাঠিয়ে পারভেজ মোশাররফ নামে এক যুবককে আটক করে থানা হাজতে নেওয়া হয়েছিল। অভিযুক্ত ওই যুবকসহ অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page