July 9, 2026, 2:16 am
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে চট্টগ্রাম নগরী ও জঙ্গল সলিমপুরে দুই শিশুর মৃত্যু মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু : তথ্য উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে কক্সবাজারে বিদেশি পর্যটককে ধর্ষণ চেষ্টা মামলা ; তিনজনের ১০ বছর করে কারাদণ্ড চাঁদপুরে ৪ বছরের শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক গাজায় বসতি স্থাপন কেবল শুরু : ইসরায়েলের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের পর এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে ইয়াবা পাচারকালে মা-ছেলেসহ ৪ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ফেনীতে পাচারকালে মা ও ছেলেসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১৯ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

এর আগে গতকাল শনিবার দুপুরে ফেনী সদর থানাধীন রামপুর এলাকা থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৪২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াবাজার গ্রামের নবী হোসেনের ছেলে মো. সোহেল (২০), তার মা আয়েশা বেগম (৩৯), একই থানা এলাকার খারাংখালী গ্রামের নূর আহাম্মদের মেয়ে জাহানারা বেগম (৩৫) এবং সিকদারপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৩৩)।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের মধ্যে সোহেলের বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায়, আয়েশা বেগমের বিরুদ্ধে চন্দনাইশ ও বাঁশখালী থানায় এবং জহুরা বেগমের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও অস্ত্র আইনের মামলা রয়েছে।

এ ঘটনায় মামলা দায়ের করে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page