September 21, 2026, 11:29 am
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়ার পর এবার মারিউপোল সফর করলেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার ইউক্রেনে দখলকৃত মারিউপোল সফর করেছেন। দোনেস্ক অঞ্চলের এই শহরটি গত বছরের মে মাসে রুশ বাহিনী দখলে নেয়। খবর আল-জাজিরার।

ক্রেমলিনের বরাত দিয়ে সংবাদমাধ্যম তাস জানিয়েছে, হেলিকপ্টারে করে মারিউপোল যান পুতিন। এরপর তিনি সেখানের বেশ কিছু জেলা পরিদর্শন করেন।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, আবাসিক এলাকায় বাসিন্দাদের সঙ্গে দেখা করছেন পুতিন। এ সময় উপ-প্রধানমন্ত্রী ম্যারাট খুসনুলিন তাকে বিভিন্ন বিষয়ে অবহতি করেন।

এর আগে ইউক্রেনের কাছ থেকে অধিগ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে ক্রিমিয়া পরিদর্শনে যান রুশ প্রেসিডেন্ট। শনিবার (১৮ মার্চ) পূর্বঘোষণা না দিয়েই তিনি ক্রিমিয়া চলে যান। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সেভাস্তোপলের রাশিয়া সমর্থিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। একটি নতুন শিশুকেন্দ্র ও আর্ট স্কুলও ঘুরে দেখান পুতিনকে। রাশিয়ার কর্মকর্তারা প্রেসিডেন্ট পুতিনের এ সফরকে ‘আকস্মিক সফর’ বলে উল্লেখ করেছেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page