August 2, 2026, 10:25 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরাক গত বছর ২০০ কোটি ডলারের গ্যাস কিনেছে প্রতিবেশী ইরান থেকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাক গত ২০২২ সালে প্রতিবেশী ইরানের কাছ থেকে প্রায় ২০০ কোটি ডলারের গ্যাস আমদানি করেছে। জ্বালানি কেনার ক্ষেত্রে ইরানের ওপর নির্ভরশীলতা কমানোর বিষয়ে মার্কিন চাপ সত্ত্বেও ইরাক এই বিপুল পরিমাণ অর্থ খরচ করে ইরানের কাছ থেকে প্রাকৃতিক গ্যাস কেনা অব্যাহত রেখেছে।

ইরাকের আল-সুমারিয়া নিউজ গতকাল (শনিবার) এক প্রতিবেদনে জানিয়েছে, ইরাক ২০২২ সালে যে প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে তার শতকরা ২৭ ভাগ ইরান থেকে নিয়েছে। ইরাক হচ্ছে বিশ্বের শীর্ষ পর্যায়ের একটি অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। তবে দেশটি প্রতিবছর প্রাকৃতিক গ্যাস, গ্যাসোলিন এবং কেরোসিনের মতো জ্বালানি বিপুল পরিমাণে আমদানি করে থাকে।

ইরাকের যে সমস্ত তেল শোধনাগার রয়েছে তার সবই পুরনো এবং সেগুলো খুব একটা উৎপাদন কাজে ব্যবহৃত হয় না। এছাড়া প্রাকৃতিক গ্যাস উৎপাদনের জন্য যে অবকাঠামো গড়ে তোলা দরকার তাও দেশটি গড়ে তুলতে পারেনি। ইরাক গত বছর ১১৫ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করেছে, অন্যদিকে দেশটি একই সময়ে ৫৫.২ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি করেছে।

ইরান থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে ইরাক বেশ কয়েক দফায় আমেরিকার কাছ থেকে নিষেধাজ্ঞা ছাড় পেয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page