April 8, 2026, 1:28 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরানের বিরুদ্ধে শত্রুতা মার্কিন স্থায়ী পররাষ্ট্রনীতি: নাসের কানয়ানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন প্রেসিডেন্টের নববর্ষের শুভেচ্ছার প্রতিক্রিয়া জানিয়েছেন।

নাসের কানয়ানি সাফি তাঁর ব্যক্তিগত টুইটে মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের নওরোজের বার্তাকে মিথ্যা দাবী বলে অভিহিত করেছেন। নাসের কানয়ানি লিখেছেন: ইরানি জাতি ও ইসলামি সরকার ব্যবস্থার সঙ্গে শত্রুতা মার্কিন স্থায়ী পররাষ্ট্রনীতি।

বার্তা সংস্থা ইসনা এ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি আরও জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাঁর টুইট বার্তায় লিখেছেন: প্রতি বছরই মার্কিন প্রেসিডেন্ট কিংবা অন্যান্য কর্মকর্তা নওরোজের বার্তায় ইরানের বিরুদ্ধে তাদের শত্রুতার প্রমাণ দেয়। কানয়ানি আরও লিখেছেন, আমেরিকা একদিকে ইরানি নারীদের প্রতি সমর্থনের মিথ্যা দাবি করছে। অপরদিকে ইরানি জাতির বিরুদ্ধে তারা অন্যায় ও অবৈধ নিষেধাজ্ঞা চাপিয়েই যাচ্ছে। এই দ্বৈতাচারকে আমেরিকার শাসক ও তাদের ইরান বিরোধী নেতাদের ভণ্ডামি ও শত্রুতার সুস্পষ্ট প্রমাণ বলে মন্তব্য করেন নাসের কানয়ানি।

মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন নওরোজ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে ইসনা জানিয়েছে ওই বার্তায় তিনি বলেছেন: সামনে আরও উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। হোয়াইট হাউজে ইরানের নওরোজ সংস্কৃতির ঐতিহ্য ‘হাফ্ত সিন’ টেবিল সাজিয়ে নওরোজের প্রতি আমেরিকা সম্মান জানায় বলে বাইডেন উল্লেখ করেন। তাঁর ওই বার্তা যে বাস্তবতা বহির্ভুত-কানয়ানি তারই প্রমাণ তুলে ধরে টুইট বার্তাটি দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page