July 16, 2026, 10:57 am
শিরোনামঃ
কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না : হাইকোর্ট আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা নীলফামারীতে মসজিদে থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাগেরহাটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার লড়বো করবো ; বিজেপির শেষ দেখবো : মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান বিশ্বজুড়ে চীনের গ্রহণযোগ্যতা বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে : পিউরের জরিপ মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আবারও গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ক্যাম্প ১৩-তে এ ঘটনা ঘটে। উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চত করেছেন।

নিহত দুজনের নামই রফিক। তারা ক্যাম্প ১৩ এর বাসিন্দা। তবে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি।

উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্প ১৩ তে একদল দুষ্কৃতিকারী দুপুর ১টার দিকে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রফিক নামে এক রোহিঙ্গা মারা যান। আর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন আরেক রফিককে। এ ঘটনায় অপর এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সম্প্রতি উখিয়া ক্যাম্পে একের পর এক গোলাগুলি ও অপহরণের ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে গত শনিবার সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ার তাজনিমারখোলা আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৯) সন্ত্রাসীদের গুলিতে হাফেজ মাহবুব (২৭) নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়। নিহত হাফেজ মাহবুব ওই ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে।

এছাড়া, ১৬ মার্চ উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে (ক্যাম্প-৮) মাহবুবুর রহমান (৩৫) নামের আরেকজন রোহিঙ্গাকে অপহরণের পর ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করা হয়। তিনি ওই আশ্রয়শিবিরের এইচ ব্লকের বাসিন্দা আবু শামার ছেলে। আগের দিন ১৫ মার্চ একই আশ্রয়শিবিরে (ক্যাম্প-৮ পশ্চিম) পৃথক দুটি রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় আবদুর রশিদ (৩০) নামে আরেকজন রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হন। তিনি ওই ক্যাম্পের সি ব্লকের আবুল বশরের ছেলে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page