September 20, 2026, 6:57 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার জীবননগরে আধা কেজি সোনার বারসহ দু’জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে ৫৮০ গ্রাম (আধা কেজি) সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। ভারতে পাচারের উদ্দেশ্য বারগুলো সীমান্ত এলাকার নতুনপাড়া গ্রামে নেওয়া হচ্ছিল।

সোমবার (২০ মার্চ) রাতে জীবননগর পৌর এলাকার ইসলামপুর থেকে সোনার বারসহ তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ানের নতুনপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জিয়া উদ্দিন ও একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে কামাল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় অবস্থান নেয় জীবননগর থানাপুলিশের একটি টিম। এসময় দুই পাচারকারী সোনা নিয়ে মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকার নতুনপাড়া গ্রামে যাচ্ছিলেন। তাদের আটক করে শরীর তল্লাশি করে পুলিশ। এসময় জিয়া উদ্দিনের কোমরে লুকিয়ে রাখা অবস্থায় সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার সোনার বারের ওজন ৫৮০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। এসময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, আটক দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করবে। সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page