July 16, 2026, 10:48 am
শিরোনামঃ
বাগেরহাটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার লড়বো করবো ; বিজেপির শেষ দেখবো : মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান বিশ্বজুড়ে চীনের গ্রহণযোগ্যতা বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে : পিউরের জরিপ মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ : বিএফআইইউ প্রধান ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর সাতক্ষীরায় স্কুলভবনের ছাদ ধসে ৬ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৬ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠিতে প্রত্যেকের ১২০ টাকা খচরে পুলিশে চাকরি পেয়েছেন ২৬ নারী ও পুরুষ। বাছাই পরীক্ষার তিন ধাপ পেরিয়ে নিজ নিজ যোগ্যতায় চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ পুলিশের সদস্য (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) পদে স্থান পেয়েছেন তারা।

এই প্রক্রিয়ায় তারা আবেদনের সময় ব্যাংক ড্রাফটে প্রত্যেকের ১২০ টাকা করে জমা দিয়েছেন। কোনো রকম তদবীর বা অর্থ লেনদেন ছাড়াই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অভিভাবকরাও স্বপ্নের মতো দেখেছেন বিষয়টি।

রোববার (২০ মার্চ) রাত ১১টার দিকে ঝালকাঠি পুলিশ লাইন্সে টিআরসি পদে পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, পুলিশকে আধুনিক ও মানবিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বর্তমান আইজিপির চেষ্টায় পুলিশের সব পদে নিয়োগ প্রক্রিয়ার মানোন্নয়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠি পুলিশের মানোন্নয়ন ও স্বচ্ছ প্রক্রিয়ায় ২৬ যোগ্য ব্যক্তি নিয়োগ পেয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে নিয়োগ পাওয়া ২৬ নারী ও পুরুষকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি খাওয়ানো হয়।

জেলা পুলিশ জানায়, ২ মার্চ ঝালকাঠি জেলার চার উপজেলা থেকে আসা আট শতাধিক নারী ও পুরুষ অংশ নেন পুলিশের ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ পদের জন্য বাছাই প্রক্রিয়ায় অংশ নেন। প্রথম ধাপে বাছাইয়ে টিকে ২১১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। সেখান থেকে ৬১ জন প্রার্থী উর্ত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। সব পরীক্ষা শেষে চূড়ান্তভাবে কোঠা নির্ধারণ করে যোগ্যতা অনুযায়ী চার নারী এবং ২২ জন পুরুষ প্রার্থীকে চাকরির জন্য চূড়ান্ত পর্বে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page