September 21, 2026, 9:25 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তান ও আফগানিস্তানে ৬.৫ মাত্রার ভূমিকম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানে অন্তত ৩০ সেকেন্ডব্যাপী স্থায়ী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাতে আফগানিস্তান ও পাকিস্তানের বেশিরভাগ এলাকায় এবং ভারতের একাংশে শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়; রিখটারস্কেলে যার মাত্রা ছিল ৬.৫।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল উত্তর-পূর্ব আফগানিস্তানের জুর্ম অঞ্চলের ১৮৭ কিলোমিটার গভীরে। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পাঁচতলা ভবনের ৫০ বছর বয়সি একজন অধিবাসী জানান, ভূমিকম্পটি ছিল অত্যন্ত শক্তিশালী। তিনি তার জীবনে এত শক্তিশালী ভূকম্পণ আর অনুভব করেননি বলে জানান তিনি।

তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। আফগান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় বলেন, “আল্লাহর শুকরিয়া, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। আমরা আশা করছি দেশের সব নাগরিক নিরাপদে রয়েছেন।” সারাদেশের সব স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও মুজাহিদ জানান।

পাকিস্তানে ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন। দেশটির রাওয়ালপিন্ডি শহরে বসবাসকারী অবসরপ্রাপ্ত অধ্যাপক ইখলাক কাজমি জানান, ভূমিকম্প শুরু হলে তার ঘরের পুরো অংশ জুড়ে নড়তে থাকে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দেশের জরুরি পরিসেবাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page