April 8, 2026, 4:37 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ওমানে গেলে জাকির নায়েককে আটকের চেষ্টা করতে পারে ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী আলোচক জাকির নায়েককে ওমান থেকে ভারতে ফেরত আনার চেষ্টা করছে দেশটির সরকার। ভারতীয় গোয়েন্দা সংস্থা জাকির নায়েককে গ্রেপ্তার তৎপরতার এই তথ্য জানিয়েছে। ইতোমধ্যেই ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ওমানের প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। জাকির নায়েককে ওমানে আমন্ত্রণ জানানো হয়েছে। দু’টি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

জানা গেছে, ওমানের ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বৃহস্পতিবার (২৩ মার্চ) সেখানে প্রথমে ভাষণ দেবেন। কুরআন কেন গোটা বিশ্বে অত্যন্ত প্রয়োজনীয় তা নিয়ে বক্তব্য রাখবেন তিনি।

পরবর্তী ভাষণ দেবেন ওমানের সুলতান কাবুল বিশ্ববিদ্যালয়ে। বক্তব্যের বিষয়, মানবসমাজের দয়ালু ব্যক্তিত্ব হজরত মুহাম্মদ সা.। এই ভাষণটি হবে আগামী ২৫ মার্চ।

তবে জাকির নায়েকের মুম্বাইয়ের আইনজীবী মুবিন সোলকার, এই বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের শেষের দিকে জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। হিংসা ছড়ানো, বন্দি করে রাখা ও ধর্মীয় সাম্প্রদায়িকতার ছড়ানোর মতো অভিযোগ আনা হয়েছিল জাকির নায়েক ও তার সংগঠনের বিরুদ্ধে।

পরে ভারত ছেড়ে জাকির নায়েক ঠাঁই নেন মালয়শিয়াতে। একটি আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ করা হয়, এরপর মালয়শিয়াতেও দেশের আইন ভঙ্গ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে ততদিনে সে দেশের নাগরিকত্ব নিয়ে ফেলেন এই ধর্মীয় প্রচারক।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page