November 11, 2026, 10:19 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে গুপ্তধনের লোভে মর্টার-শেল কাটার সময় বিস্ফোরণে উড়ে গেল পা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিত্যক্ত মর্টার-শেল বিস্ফোরণে বাবু মিয়া (৪০) নামের এক ব্যক্তির ডান পা বিচ্ছিন্ন ও বাম পা ঝলসে গেছে। মঙ্গলবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা পরিত্যক্ত মর্টার-শেলটি মুক্তিযুদ্ধের সময়কার।

আহত বাবু মিয়া উপজেলার দেওয়ানের খামার এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। পেশায় তিনি গাড়ির মিস্ত্রি বলে জানা গেছে।

জানা গেছে, আহত বাবু মিয়ার মামা আব্দুল গফুর মাটি কাটার কাজ করেন। একই এলাকার আজিজ কমান্ডার এর বাড়ির পাশে পুকুরের মাটি কাটার সময় একটি ভারি লোহার বস্তু দেখতে পায় আব্দুল গফুর। গুপ্তধন ভেবে গোপনে এনে বাবুকে দেন তিনি। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাবু তার বসতঘরে লোহা কাটার মেশিন দিয়ে মর্টার-শেলটি কেটে গুপ্তধন বের করতে গেলে বিস্ফোরিত হয়। মর্টার-শেলটি বিস্ফোরিত হয়ে পার্শ্ববর্তী ফিলিং স্টেশনে গিয়ে পড়ে। এতে বাবুর ডান পা হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাঁ পা ঝলসে যায়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত বাবু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এ ঘটনার পর থেকে বাবুর মামা গফুর পলাতক রয়েছে।

ভূরুঙ্গামারী কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মর্টার-শেলটি পরিত্যক্ত ছিলো বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page