November 11, 2026, 10:19 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরার চোরাকারবারি গোল্ড মনিকে ধরিয়ে দিতে পুলিশের পুরস্কার ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরার প্রসিদ্ধ চোরাকারবারি ও সন্ত্রাসী শেখ শফিউল্লাহ ওরফে গোল্ড মনি (৪৭)কে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। গত ২০ মার্চ এ ঘোষণা ;দেয় সাতক্ষীরা জেলা পুলিশ।

শেখ শফিউল্লাহ সাতক্ষীরা সদরের দক্ষিণ কাটিয়া গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে। তার বড় ভাই মাছুম বিল্লাহ শাহীন পৌর বিএনপির সাবেক সভাপতি বলে জানা গেছে।

কলারোয়া থানার পক্ষ থেকে জানানো হয়, গত ৬ মার্চ রাত সাড়ে দশটার দিকে কলারোয়া থানার সাতক্ষীরা-যশোর হাইওয়ে রাস্তার ওপর পুলিশ চেকপোস্টে ডিউটি করছিল। সেদিন ইলিশপুর গ্রামের কোটার মোড়ে সাতক্ষীরা-যশোর হাইওয়ে পাঁকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন ডাকাত গোল্ড মনি। খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। ঘটনাস্থল ঘেরাও করলে ডাকাত দলের সদস্যদের মধ্যে শেখ শফিউল্লাহ মনি ওরফে গোল্ড মনি পুলিশের দিকে গুলি করতে থাকেন। এরপর সে সেখান থেকে পালিয়ে যায় বলে পুলিশ দাবি করেছে। পরে এ ঘটনায় গোল্ড মনির বিরুদ্ধে কলারোয়া থানায় ওই দিনই ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, নাশকতাসহ ডজনখানেক মামলার আসামি শফিউল্লাহ মনি। এর আগে এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে ৩৩ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে কামরুল ইসলাম জানান, পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী। বিভিন্ন গরুর হাট ও খামার থেকে গরু কিনে বিভিন্ন বাজারে বিক্রয় করেন তিনি। ২০২০সালের ২০ ডিসেম্বর দুপুর ২টার দিকে তলুইগাছার গরু ব্যবসায়ী আব্দুল খালেকের নিকট থেকে ৩২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা শহরের দিকে আসছিলেন।

তিনি বলেন, মাধবকাটি ছয়ঘোরিয়া মোড়ে পৌছলে একটি সাদা রংয়ের প্রাইভেটকার যোগে শহরের দক্ষিণ কাটিয়ার মৃত শেখ মোশারফ হোসেনের ছেলে জেলার শীর্ষ চোরাকারি শেখ শফিউল্লাহ মনি, রমজান মাস্টারের ছেলে বাবন হোসেন ও পাটকেলঘাটার চৌগাছা গ্রামের হায়দার আলীর ছেলে টিপু সুলতান তার মোটরসাইকেলের গতিরোধ করেন। সে সময় শফিউল্লাহ মনি তার মাথায় পিস্তল ঠেকিয়ে বাবন ও টিপুর সহযোগিতায় ওই টাকা ছিনিয়ে নিয়ে চলে যান। এ ঘটনায় তিনি বাদী হয়ে ২৭ ডিসেম্বর মনিসহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় ৬৪ নং একটি মামলা দায়ের করেন।

থানা সূত্র জানায়, শেখ শফিউল্লাহ মনি ওরফে গোল্ড মনির বিষয়ে তথ্য বা ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। যিনি ডাকাত মনিকে ধরিয়ে দিতে পারবেন তাকে পুরষ্কৃত করা হবে বলে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জেলা পুলিশের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। সেই ডাকাতের সন্ধান পেলে প্রয়োজনে কলারোয়া থানার ফোন নাম্বার ০১৩২০-১৪২১৪৪, ০১৩২০-১৪২২০৫, ০১৩২০-১৪৩০৯৮ তে কল করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য: শেখ শফিউল্লাহ ওরফে গোল্ড মনি সাতক্ষীরার শিশু চোরাকারবারি। সে সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্যসহ কয়েকজন মিলে জেলার চোরাকারবারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। তার বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে ছিনতাই নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page