September 16, 2026, 8:13 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে স্কুল ছাত্রী অপহরণের ৯ দিনেও উদ্ধার হয়নি, দ্বারে দ্বারে ঘুরছে পিতামাতা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রী অপহরণের ৯দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধারকরা সম্ভব হয়নি। দ্বারে দ্বারে ঘুরছে পিতামাতা।  গত ১৪ মার্চ উপজেলার ফতেপুর এলাকা থেকে মেয়েটি অপহরণের শিকার হয়।

এ বিষয়ে অপহৃত স্কুলছাত্রীর পিতা মহেশপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নং-৩৭(৩) ২৩। এদিকে অপহৃত মেয়েকে উদ্ধার করতে না পারায় দ্বারে দ্বারে ঘুরছে পিতামাতা। মঙ্গলবার দুপুরে মেয়ের পিতা দিলীপ কুমার ও তার স্ত্রী মেয়েকে ফিরে পেতে সাংবাদিকদের কাছে কান্নায় ভেঙ্গে পড়েন।

অপহৃত স্কুল ছাত্রীর পিতামাতা জানায়, মেয়েটি তাদের খুব আদরের সন্তান ছিল। সে উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। পার্শ্ববর্তী বেড়েরমাঠ গ্রামের শুকুর আলীর ছেলে হৃদয়সহ ৪/৫জন মিলে মেয়েটিকে অপহরণ করে নিয়ে গেছে। মেয়ের পিতা মাতা মেয়েকে ফিরে পেতে বিভিন্ন জায়গায় খোজাখুজি করায় আসামী পক্ষের লোকজন তাদেরকে নানা ধরণের হুমকি দিচ্ছে। তারা দ্রুত সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে মহেশপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান তারা জোর তৎপরতা চালাচ্ছে কিন্তু মেয়ের কোন সন্ধান করতে পারেনি। আসামীরা পলাতক রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page