November 11, 2026, 9:57 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইহুদিবাদী অর্থমন্ত্রীর বর্ণবাদী মন্তব্য ; ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল জর্দান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একজন উগ্র ডান-পন্থি ইসরাইলি মন্ত্রীর বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে জর্দানের সংসদ দেশটিতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের পক্ষে রায় দিয়েছে। ওই ইসরাইলি মন্ত্রী সম্প্রতি এক বক্তব্যে ফিলিস্তিনি জনগণের অস্তিত্বই অস্বীকার করেন।

জর্দানের পার্লামেন্টের ফিলিস্তিন কমিটিসহ সংসদ সদস্যদের বড় একটি অংশ ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান জানানোর পর গতকাল (বুধবার) পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি হয়। এতে সংসদ সদস্যরা কণ্ঠভোটে ইহুদিবাদী রাষ্ট্রদূতকে বহিষ্কারের পক্ষে রায় দেন। এরপর  পার্লামেন্ট স্পিকার আহমেদ আল-সাফাদি ইহুদিবাদী ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান।

ইসরাইলি অর্থমন্ত্রী বেজালের স্মোটরিচ গত সোমবার দাবি করেন, ফিলিস্তিনি জনগণ, ইতিহাস বা সংস্কৃতির কথা ইতিহাসের কোথাও নেই। তিনি আরো বলেন, “ফিলিস্তিনি জনগণ হচ্ছে বিগত শতাব্দির একটি আবিষ্কার।” ইসরাইলি মন্ত্রী বলেন, “আরবরা একটি কাল্পনিক জনগোষ্ঠী আবিষ্কার করে তাদেরকে ইসরাইলি ভূমিতে প্রতিস্থাপন করে। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ইহুদিবাদী আন্দোলন প্রতিহত করা।” এটিকে ওই ইসরাইলি মন্ত্রী ‘ঐতিহাসিক বাস্তবতা’ বলে বর্ণনা করেন।

ইসরাইলি মন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন ১৯৪৮ সালের আগে পৃথিবীতে ইসরাইল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না এবং ব্রিটিশদের সহযোগিতায় ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল নামক একটি জারজ রাষ্ট্রের জন্ম দেয়।

জর্দানের পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাবে ইসরাইলি অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে বলা হয়েছে, তার বক্তব্যে ‘ইসরাইলি ধৃষ্টতা’র বহিঃপ্রকাশ ঘটেছে। জর্দানের পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হওয়া প্রস্তাবটি এখন উচ্চকক্ষে পাস হওয়ার পর রাজা দ্বিতীয় আব্দুল্লাহ তাতে সই করলে এটি কার্যকর করা সম্ভব হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page