September 21, 2026, 6:21 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটের আবাসিক হোটেল থেকে জাল টাকার নোট তৈরির সরঞ্জামসহ ১ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের আবাসিক হোটেলে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জাল টাকার নোট ও নোট তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের রাহাতের মোড়ের একটি আবাসিক হোটেলের চারতলায় অভিযান চালিয়ে পুলিশ জাল টাকা সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া মো. মোশারেফ মৃধা (৪২) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাতকাছিমা গ্রামের শাহেদ আলী মৃধার ছেলে।

১৮টি এক হাজার টাকার জালনোট, হাজার টাকা সাইজের ৪০ পিস কাগজ, দুই পিস কালো কাপড় এবং দুই বোতল টাকা ছাপার তরল পদার্থ উদ্ধার করা হয়।

বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের গণমাধ্যম উইংয়ের সমন্বয়ক পরিদর্শক আশরাফুল আলম বলেন, বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের রাহাতের মোড়ের আবাসিক হোটেল বিলাসের চারতলার একটি কক্ষে অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। কক্ষ থেকে মোশারেফ মৃধা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার কক্ষে তল্লাশি চালিয়ে তৈরি করা হাজার টাকার নোট এবং নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশের ওই দলটি।

তিনি দীর্ঘদিন ধরে শহরের এই হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করে বাজারে ছেড়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে এই কর্মকর্তা দাবি করেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page