April 10, 2026, 1:16 pm
শিরোনামঃ
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল খালেক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম আব্দুল খালেক তালুকদার (৭৩)। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ এর ৫ নং মামলায় ২০১৫ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত।

এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান বলেন, এটিইউ’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার খালেক তালুকদার নেত্রকোনার পূর্বধলার খারচাইলের মৃত রুস্তম আলী তালুকদারের ছেলে।

এটিইউ’র পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন আব্দুল খালেক। দীর্ঘ ৭ বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ট্রাইবুন্যাল ২০১৯ সালের ২৮ মার্চ রায় ঘোষণা করেন। রায়ে তিনিসহ অন্যান্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার ৭টি অভিযোগ প্রমাণিত হয়। রায়ে আরও ৪ পলাতক আসামিসহ আব্দুল খালেক তালুকদারকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page