November 11, 2026, 9:47 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরানের বিরুদ্ধে আমেরিকার সকল কৌশল ব্যর্থ হয়েছে : মার্কিন কংগ্রেস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার কংগ্রেসনাল রিসার্চ সেন্টার স্বীকার করেছে: ইরানের বিরুদ্ধে তাদের সকল কৌশল ব্যর্থ হয়েছে। সেন্টারের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে নিয়ন্ত্রণে রাখতে সামগ্রিক নিষেধাজ্ঞা, সামরিক পদক্ষেপ এবং কূটনৈতিক প্রয়াসসহ আমেরিকার বিভিন্ন সরকারের সকল কৌশল ব্যর্থ হয়েছে।

ফারস বার্তা সংস্থা জানিয়েছে, মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সেন্টার তাদের সর্বশেষ প্রতিবেদন সেদেশের আইনসভায় পাঠানো হয়েছে। প্রতিবেদনে লেখা হয়েছে কংগ্রেস ইরানের বিরুদ্ধে মার্কিন নীতি নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্যাপক নিষেধাজ্ঞার প্রেক্ষাপট তৈরি, ইরান-বিরোধী মার্কিন মিত্রদের কাছে অস্ত্র বিক্রির জন্য সহায়তা ও অনুমতি প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাসহ এ সংক্রান্ত যে-কোনো আলোচনাকে প্রভাবিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় ছিল কংগ্রেস। পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনাসহ ইরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট সকল পর্যালোচনায় কংগ্রেসের ভূমিকা ছিল অগ্রগণ্য।

এই প্রতিবেদনের আরেকটি অংশে স্বীকার করা হয়েছে যে, ইরানের মোকাবেলায়  মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতি ব্যর্থ হয়েছে। একইভাবে মার্কিন স্বার্থ চ্যালেঞ্জকারী ইরানের প্রভাব ঠেকাতে এবং তাদের সক্ষমতা রোধেও সফল হয় নি কংগ্রেস।

প্রতিবেদনে আরও বলা হয়েছে:  চলতি ২০২৩ সালে পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের প্রভাব উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে নয়া সম্পর্ক গড়ে তুলেছে ইরান। ইরান এখন এ অঞ্চলে এবং তার বাইরেও আমেরিকার স্বার্থকে চ্যালেঞ্জ করতে সক্ষম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page