July 29, 2026, 1:52 pm
শিরোনামঃ
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী আরও ১ লাখ শিশুকে শিগগিরই হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য এক : নেতানিয়াহু শিক্ষার্থীদের ওপর অস্ত্র চালানোর জবাব দিতে হবে মোদি-শাহকে : প্রিয়াঙ্কা গান্ধী গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে বাস উল্টে হেলপার নিহত ; আহত ৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ইব্রাহিম হোসেন মিজান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ যাত্রী। শুক্রবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেয়াবাগান তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম ওই বাসের হেলপার ছিলেন। তিনি কালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

জানা গেছে, কেয়াবাগান তেল পাম্পের সামনে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনাকবলিত শাপলা পরিবহনের বাসটি যশোর থেকে যাত্রী নিয়ে কালীগঞ্জের দিকে আসছিল।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে  ছয়জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, একটি বেপরোয়া মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের উল্টে খাদে পড়ে বাসটি।

আজকের বাংলা তারিখ



Our Like Page