August 1, 2026, 3:30 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধের জন্য প্রস্তুত নয় ইউক্রেনের সেনারা : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ নেই যার কারণে তারা রাশিয়ার বিরুদ্ধে আক্রমণে যেতে পারছে না। জাপানের ইয়োমিউরি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই স্বীকারোক্তি দেন। জেলেনস্কির সাক্ষাৎকার আজ (শনিবার) প্রকাশ হয়েছে।

তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের অবস্থা ভালো না। সফল আক্রমণের জন্য ইউক্রেনের হাতে পর্যাপ্ত গোলাবারুদ নেই। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “আমরা এখনো শুরু করতে পারিনি। ট্যাংক, গোরাবারুদ ও মার্কিন নির্মিত হাইমার্স ক্ষেপণাস্ত্র ছাড়া আমরা আমাদের সাহসী সেনাদেরকে ফ্রন্টলাইনে পাঠাতে পারি না।”
জেলেনস্কি বলেন, “মিত্রদের কাছ থেকে গোলাবারুদ এসে পৌঁছানোর জন্য আমরা অপেক্ষা করছি। ইউক্রেনের পক্ষ থেকে যে গোলা ছোঁড়া হচ্ছে, রাশিয়া তার তিনগুণ গোলা ছুঁড়ছে। এ অবস্থায় পশ্চিমা সমর্থকদের উচিত জরুরিভিত্তিতে আরো গোলা বারুদ সরবরাহ করা। এছাড়া, যুদ্ধবিমান দেয়ার বিষয়েও তাদের সিদ্ধান্ত নিতে হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page