August 1, 2026, 4:34 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

আমেরিকায় ভয়াবহ টর্নেডোর আঘাত ;  ছিন্ন ভিন্ন মিসিসিপি ও অ্যালাবামা অঙ্গরাজ্য ; নিহত ২৬ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভয়াবহ টর্নেডোর আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে আমেরিকার দক্ষিণাঞ্চলীয় মিসিসিপি এবং অ্যালাবামা অঙ্গরাজ্য। টর্নেডোর আঘাতে সেখানে অন্তত ২৬ জন নিহত হয়েছে। এছাড়া বহু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমেরিকান ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মিসিসিপির জ্যাকসন কেন্দ্রের ভূতত্ত্ববিদ নিকোলাস প্রাইস বলেন, প্রাথমিক তথ্য অনুসারে প্রায় আধাঘন্টা ধরে টর্নেডোটি ২৭৪ কিলোমিটার দীর্ঘ পথে তাণ্ডব চালায়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিসিসিপি অঙ্গরাজের রোলিং ফর্ক শহর। সেখানে বহু ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে, যেখানে সেখানে বড় বড় গাছ উপড়ে কিংবা ভেঙে পড়ে রয়েছে। এছাড়া, শহরের পানি সরবরাহের টাওয়ার দুমড়ে মুচড়ে গেছে। টর্নেডোয় ক্ষতিগ্রস্ত আরেকটি শহর সিলভার সিটি পরিদর্শনে গিয়ে মিসিসিপির গভর্নর টেইট রিভ্‌স রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেন।

একইভাবে তাণ্ডবের শিকার হয়েছে অ্যালাবামা অঙ্গরাজ্য। তবে সেখানে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাকি ২৫ জন মারা গেছে মিসিসিপি অঙ্গরাজ্যে। প্রেসিডেন্ট জো বাইডেন সেখানকার পরিস্থিতিকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। গভর্নর টেইট রিভসের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এরইমধ্যে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এবং রেড ক্রস সাহায্য সহযোগিতা নিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page