February 21, 2026, 3:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রোজায় আরব আমিরাতে ভিক্ষা করলে দেড় লাখ টাকা জরিমানা ; তিন মাসের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র রমজান মাস আসার পর ভিক্ষাবৃত্তি নিয়ে কড়াকড়ি হওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। নতুন করে দেশটি সতর্কতা জারি করে বলেছে, যারা ভিক্ষা করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।

আরব আমিরাতের আইন অনুযায়ী, ভিক্ষা একটি শাস্তিযোগ্য অপরাধ। কেউ এ অপরাধ করলে তাকে তিন মাসের জেল অথবা সর্বোচ্চ ৫ হাজার দিরহাম জরিমানা করার বিধান রয়েছে। যা বাংলাদেশি অর্থে প্রায় দেড় লাখ টাকার সমান।

আমিরাতের পাবলিক প্রসিকিউশন জোর দিয়ে বলেছে, যে কোনোভাবে ভিক্ষা করা কঠোরভাবে নিষিদ্ধ। আর যাদের ভিক্ষা করার অপরাধে ধরা হবে তাদের নিশ্চিত শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

পাবলিক প্রসিকিউশন আরও সতর্কতা দিয়ে বলেছে, যদি স্বাস্থ্যবান কেউ ভিক্ষা করেন, জীবন চালানোর উপায় থাকা সত্ত্বেও ভিক্ষা করেন, আহত বা প্রতিবন্ধী সেজে করুণা পাওয়ার চেষ্টা করেন অথবা তৃতীয় কোনো পক্ষকে সহায়তা করার নাম করে সাহায্য তোলার সময় ধরা পড়েন তাহলে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে— সেটি সত্যিকারের ভিক্ষুকদের যে শাস্তি দেওয়া হয় তার চেয়েও কঠিন হবে।

এ সপ্তাহের শুরুতে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে নিজেদের বার্ষিক ক্যাম্পেইন শুরু করে দুবাই পুলিশ। মূলত রমজান মাস আসলেই ভিক্ষাবৃত্তি বেড়ে যাওয়ায় এই সময়টায় এর বিরুদ্ধে বেশি তৎপর হয় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে দুবাই পুলিশ জানায়, গত রমজানে ৬০৪ জনকে আটক করেছিলেন তারা। এরমধ্যে ৩৮২ জন ছিলেন ভিক্ষুক। ২২২ জন ছিলেন অবৈধ ব্যবসায়ী, যারা অনুমতি ছাড়া ফুটপাত বা রাস্তায় রমজান উপলক্ষ্যে ব্যবসা করার চেষ্টা করেছিলেন। সূত্র: গালফ নিউজ

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page