November 11, 2026, 9:41 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চীনের সাথে সামরিক জোট গড়ছে না রাশিয়া : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধের আবহে ঘনিষ্ঠ হওয়া রাশিয়া এবং চীন সামরিক জোট তৈরি করছে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা একেবারে স্বচ্ছ রয়েছে। ক্রেমলিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক দিন পর রোববার রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলে এক ভাষণে এসব কথা বলেছেন পুতিন।

গত ২০ ও ২১ মার্চ দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের সময় পুতিন এবং শি চীন-রাশিয়ার বন্ধুত্বের কথা স্বীকার করেন। এ সময় দুই রাষ্ট্রনেতা উভয় দেশের সামরিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিশ্রুতি দিয়েছেন।

টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেছেন, ‘আমরা চীনের সঙ্গে কোনও সামরিক জোট তৈরি করছি না। হ্যাঁ, সামরিক-প্রযুক্তিগত মিথস্ক্রিয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা রয়েছে। আমরা এটা গোপন করছি না।’

‘সবকিছুই স্বচ্ছ, গোপন কিছু নেই।’

গত বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে কয়েক হাজার সৈন্য পাঠানোর ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ আগে চীন ও রাশিয়া একটি ‘সীমাহীন’ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। পুতিনের সৈন্য পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা থেকে বিরত রয়েছে বেইজিং। ইউক্রেন যুদ্ধের অবসানে একটি শান্তি পরিকল্পনার কথা বলেছে চীন।

তবে চীনের এই শান্তি পরিকল্পনার প্রস্তাবকে ইউক্রেনে রুশ বাহিনী পুনর্গঠনে পুতিনকে আরও সময়ের সুযোগ করে দেওয়ার চক্রান্ত হিসাবে দেখছে পশ্চিমারা। তারা চীনের শান্তি পরিকল্পনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

কয়েক দিন আগে ওয়াশিংটন বলেছে, বেইজিং রাশিয়াকে অস্ত্র দিতে পারে বলে তারা আশঙ্কা করছে। তবে চীন এই অভিযোগ অস্বীকার করেছে।

জ্বালানি ও আর্থিক খাতের মতো বিভিন্ন ক্ষেত্রে বেইজিংয়ের সাথে মস্কোর সম্পর্ক বৃদ্ধি এবং চীনের ওপর রাশিয়া অতিরিক্ত নির্ভরশীল হয়ে উঠছে বলে পশ্চিমারা যে সমালোচনা করছেন, তার জবাবে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেছেন, এটা ‘ঈর্ষান্বিত লোকজনের’ মতামত।

তিনি বলেছেন, ‘দশকের পর দশক ধরে অনেকেই চীনকে সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার বিরুদ্ধে চায়। আমরা যে বিশ্বে বাস করি তা বুঝতে পারি। আমরা সত্যিই আমাদের পারস্পরিক সম্পর্ক এবং সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক যে স্তরে পৌঁছেছে তার মূল্যায়ন করি।’ সূত্র: রয়টার্স

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page