July 16, 2026, 2:50 pm
শিরোনামঃ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি : প্রধানমন্ত্রী কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না : হাইকোর্ট আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা নীলফামারীতে মসজিদে থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাগেরহাটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার লড়বো করবো ; বিজেপির শেষ দেখবো : মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান বিশ্বজুড়ে চীনের গ্রহণযোগ্যতা বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে : পিউরের জরিপ মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরের হিলিতে চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছে যাত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের হিলি কাস্টমসে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যকে ধাক্কা ও লাথি মেরে ফেলে দিয়ে ভারত থেকে আনা লাগেজ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দিনার নামের স্থানীয় এক চোরাকারবারি ঘটনাটি ঘটিয়েছেন বলে দাবি করেছে কাস্টমস ও আনসার সদস্যরা। এই ঘটনার পর থেকে কাস্টমসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

রবিবার (২৬ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে হিলি কাস্টমসের সামনে ঘটনাটি ঘটে। অভিযুক্ত দিনার ইতিপূর্বেও লাগেজের মাধ্যমে অবৈধভাবে আনা তার মালামাল আটক করলে কাস্টমস কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন।

হিলি কাস্টমসে দায়িত্বরত আনসার সদস্য মাসুদ রানা বলেন, ভারত থেকে যেসব পাসপোর্ট যাত্রী দেশে আসেন ও তাদের মালামাল বা লাগেজ নিয়ে আসেন সেগুলো যেন কাস্টমস চেক করা হয়- যাতে কেউ অবৈধ মালামাল নিয়ে ঢুকতে না পারে। আজ সেই দায়িত্ব পালন করছিলাম, এ সময় এক ব্যক্তি এসে আমাকে বলে তার একটি ব্যাগ যাবে। তখন আমি বলি, চেক হয়ে তারপর যাবে- এ ছাড়া অন্যকোনও সুযোগ নেই। এ কথাবার্তার মধ্যেই ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীর দুটি ব্যাগ চলে আসে কিন্তু সেগুলো ভেতরে না ঢুকেই বাহির দিক থেকেই নিয়ে যাচ্ছিল। এ সময় আমি ব্যাগ দুটি আটকানোর চেষ্টা করি, এ সময় আমাকে ধাক্কা ও লাথি মেরে ফেলে দিয়ে ব্যাগগুলো নিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, তার নাম দিনার। বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের জানাই। এখানে আমরা কাস্টমসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছি, কিন্তু আজ আমাদের নিজেদেরই নিরাপত্তা নেই। তাই আমরা আমাদের নিরাপত্তা চাই। সেই সঙ্গে এ ঘটনাটি যে ঘটিয়েছে তার বিচার চাই।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সুকান্ত বলেন, দুপুরের দিকে এক যাত্রী যার প্রচুর মালামাল ছিল সে কি না কাস্টমসের ভেতরে না ঢুকেই চলে যাচ্ছিল। দায়িত্বরত আনসার সদস্য তাকে কাস্টমসে ঢুকানোর চেষ্টা করছিল। এসময় দিনার নামের স্থানীয় চোরাকারবারি তাকে ধাক্কা দিয়ে ও লাথি মেরে মালামাল নিয়ে চলে যায়। একই ব্যক্তি তিন মাস আগে আমাদের কাস্টমস কর্মকর্তাদের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছিল। এ ছাড়া তার একজন সহযোগী কাস্টমসে বিশ্রি ভাষায় গালিগালাজ করেছেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বিগত বেশ কিছুদিন ধরে এই চক্রটি যেভাবে কাস্টমস ও আনসার সদস্যকে হুমকিধমকি দেয় তাতে করে কাজ করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিপূর্বে কাস্টমসের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। আজকের এই ঘটনায় আনসার সদস্যদের পক্ষ থেকেও জিডি করা হবে।

তিনি আরও বলেন, ভারত থেকে যখন একজন পাসপোর্ট যাত্রী দেশে প্রবেশ করেন ঠিক রেলগেট অতিক্রম করার সঙ্গে সঙ্গেই তাদের সঙ্গে থাকা ব্যাগেজগুলো কয়েকজন শ্রমিক নিয়ে নেয়। দেখা যাচ্ছে, পাসপোর্ট যাত্রী আসার আগেই দ্রুত তারা শ্রমিকের মাধ্যমে মালামালগুলো আগে নিয়ে চলে আসে। এক্ষেত্রে আমাদের সিস্টেমে কিছু ত্রুটি রয়েছে। আমাদের যে বিজিবি বা সীমান্তের শূন্যরেখায় যথেষ্ট পরিমাণ নিরাপত্তার অভাব রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page