September 9, 2026, 7:54 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের সবচেয়ে নৃশংস গণহত্যা ঘটেছে বাংলাদেশেই : স্বরাষ্ট্রমন্ত্রী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সারা বিশ্বে যতগুলো গণহত্যা সংঘঠিত হয়েছে, এরমধ্যে সবচেয়ে নৃশংস ঘটনাটি বাংলাদেশেই ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘যেখানে ছয় ঘণ্টায় কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল।’

রবিবার (২৬ মার্চ) সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, সেদিন (১৯৭১ সালের ২৫ মার্চ) রাতেই ১২টা এক মিনিটে বঙ্গবন্ধু সেই ঘোষণাটি আসলো, যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি।

মার্চ মাসের প্রতিটা দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস ও তার আগে ২৫ মার্চ গণহত্যা দিবস। সারা বিশ্বের কাছে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’

এসময় ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা খুন করেছিল, তাদেরও আমরা বিচারের মধ্যে এনে শাস্তির ব্যবস্থা করেছি। কয়েকজন এখনও পালিয়ে বেড়াচ্ছে। তাদেরও অচিরেই ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে। ফিরিয়ে এনে তাদেরও ফাঁসির রায় কার্যকর করা হবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page