November 11, 2026, 9:25 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আবারও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া সোমবার স্বল্পপাল্লার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি ছিল তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী একথা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের পাঁচ বছরের মধ্যকার বৃহত্তম যৌথ সামরিক মহড়া সম্প্রতি শেষ করেছে। আর সিউল ও ওয়াশিংটনের যৌথ উভগামী অবতরণ মহড়া চালানোর এই সময়ে উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।

এদিকে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই ধরনের সকল মহড়াকে আগ্রাসনের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখে এবং পিয়ংইয়ং এ ব্যাপারে বারবার সতর্ক করে দিয়ে বলেছে, তারা এসব মহড়ার জবাব দিতে ‘অপ্রতিরোধ্য’ পদক্ষেপ নেবে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলেছে, ‘আমাদের সামরিক বাহিনী উত্তর হোয়াংহাই প্রদেশের জুংওয়া এলাকা থেকে সকাল ৭ টা ৪৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২৪৭ টা) পূর্ব সাগর অভিমুখে উৎক্ষেপণ করা দুটি স্বল্পপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে।’ এটি জাপান সাগর নামে পরিচিত বলেও উল্লেখ করা হয়।

তিনি আরো বলেন, ‘আমাদের সামরিক বাহিনী আরো উৎক্ষেপণের বিরুদ্ধে নজরদারি ও সতর্কতা জোরদার করেছে।’

এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে জাপানের গণমাধ্যম বলেছে, উভয় ক্ষেপণাস্ত্রই জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনের বাইরে পড়ার আগে একটি অনিয়মিত গতিপথে উড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page