September 20, 2026, 3:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

রূপপুর পরমানু প্রকল্পের গাড়িচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের নিকিমত কোম্পানির পরিচালকের গাড়িচালক সম্রাট হোসেন (৩০) হত্যা মামলার প্রধান আসামি সম্রাটের বন্ধু আব্দুল মমিনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৬ মার্চ) রাতে ঢাকার বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৭ মার্চ) বিকেলে র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় শনিবার (২৫ মার্চ) রাতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সম্রাটের বন্ধু মমিনকে প্রধান আসামি ও তার স্ত্রী সীমাকে দুই নম্বর আসামিসহ আরও তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

হত্যাকাণ্ডের পর থেকেই আসামি মমিন আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২, সিরাজগঞ্জের একটি দল, র‌্যাব-৩ এর সহযোগিতায় ঢাকার বাংলামোটর এলাকা থেকে মমিনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কের কারণে সম্রাটকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মমিন স্বীকার করেছেন।

তবে কীভাবে, কোন পরিকল্পনায় এবং কাদের সাহায্যে সম্রাটকে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়নি।

মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত মমিনকে আজকের মধ্যে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে। তারপর আইনগত প্রক্রিয়া তারা করবেন।

এর আগে শুক্রবার (২৪ মার্চ) রাতে এ ঘটনায় মমিনের স্ত্রী সীমা খাতুনকে আটক করে পুলিশ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page