September 20, 2026, 3:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

নাশকতা মামলায় মোংলায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের মোংলায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোংলা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক, মিঠাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতি লুৎফর আমির, ছাত্রদল নেতা মো. মুজাহিদ, যুবদল নেতা শফিকুল শেখ ও জিয়ার শেখ।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কারো নামে কোনো মামলা কিংবা জিডি পর্যন্ত নেই। বিনা উসকানিতে ও কোনো কর্মসূচি ছাড়াই ইফতার ও তারাবির সময় এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ অহেতুক বিএনপি নেতাকর্মীদের আটক করছে বলে দাবি স্থানীয় বিএনপির।

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সোমবার (২৭ মার্চ) সকালে গ্রেপ্তারকৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আগের নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওইসব নাশকতার মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page