September 16, 2026, 6:05 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

যাকাতের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করার আহ্বান জানালেন এফবিসিসিআই সভাপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুবিধাবঞ্চিত, গরীব প্রতিবেশী অথবা নিকট আত্মীয়-স্বজনকে যাকাতের মাধ্যমে স্বাবলম্বী করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

সোমবার (২৭ মার্চ) সাধারণ পরিষদ সদস্যদের সম্মানে এফবিসিসিআইর ইফতার ও দোয়া মাহফিলে এ আহ্বান জানান তিনি। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ইফতার মাহফিলে এফবিসিসিআইর সাধারণ পরিষদের সদস্যসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা এ ইফতার মহফিলে অংশ নেন।

এসময় যাকাত দেওয়ার প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, যাকাতের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা আমাদের অর্জিত আয়ের একটি অংশ সমাজের সুবিধাবঞ্চিত লোকদের মাঝে বিতরণ করি। এক্ষেত্রে প্রত্যেকে স্ব-স্ব অবস্থান থেকে গরীব প্রতিবেশী অথবা নিকট আত্মীয়-স্বজনকে যাকাতের মাধ্যমে স্বাবলম্বী করার আহ্বান জানান তিনি।

এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, রমজানের নিত্যপণ্য থেকে অতি মুনাফা অর্জনের মানসিকতা থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। এসময় বাংলাদেশ বিজনেস সামিট সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এরপর দেশের ব্যবসায়ী নেতারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন।

ইফতার মাহফিলে এফবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান রাজ, এফবিসিসিআইর পরিচালক, সাধারণ পরিষদ সদস্য এবং ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page